সুপ্রিম কোর্টে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি

রাজনীতি

সুপ্রিম কোর্টে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ সুপ্রিম কোর্টে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ—উভয় ক্ষেত্রেই কার্যকর থাকবে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর সিদ্দিকীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন ও গণভোটের দিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে নির্বাহী আদেশে সরকার সারাদেশে ছুটি ঘোষণা করেছে। এ প্রেক্ষাপটে প্রধান বিচারপতির অনুমোদনক্রমে সুপ্রিম কোর্টেও দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এর আগে সরকার ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিক-কর্মচারীদের জন্য বিশেষ ছুটির ঘোষণাও দেয়।

#সুপ্রিম_কোর্ট #নির্বাচনী_ছুটি #জাতীয়_সংসদ_নির্বাচন
#SupremeCourt #ElectionHoliday #BangladeshElection

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *