ইরানকে কঠিন শর্তে চাপে রাখছেন ট্রাম্প
ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার দরজা খোলা রাখলেও কঠোর সামরিক চাপ ও কঠিন শর্ত থেকে সরে আসছে না যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ইরান চাইলে আলোচনায় বসতে পারে, তবে আগে থেকেই নির্ধারিত কঠোর শর্ত মানতে হবে। ইরানের সরকারবিরোধী বিক্ষোভ দমন এবং পারমাণবিক কর্মসূচি ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হওয়ায় এই দ্বিমুখী কৌশল নিয়েছে ট্রাম্প প্রশাসন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে ইরানের দিকে একটি বিশাল মার্কিন নৌবহর পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন। যদিও তিনি বলেছেন, এটি ব্যবহার করতে না হলেই ভালো। মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন, মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরীসহ একাধিক যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। জবাবে ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, তাদের ওপর যেকোনো আ/ক্রমণকে ‘সর্বাত্মক যু/দ্ধ’ হিসেবে বিবেচনা করা হবে। বিশ্লেষকদের মতে, এই অবস্থান মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি করতে পারে।
#ইরান #যুক্তরাষ্ট্র #মধ্যপ্রাচ্য
#Iran #TrumpPolicy #MiddleEastTension

