গাজার শান্তি পর্ষদে যোগ দিচ্ছে ৮ মুসলিম দেশ
ফিলিস্তিনের গাজা পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ‘বোর্ড অব পিস’ বা গাজা শান্তি পর্ষদে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৮টি মুসলিম দেশ। এসব দেশের মধ্যে রয়েছে সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। বুধবার (২১ জানুয়ারি) এক যৌথ ঘোষণায় বিষয়টি নিশ্চিত করা হয়।
ইসরাইলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শান্তি পর্ষদে প্রতিটি দেশ একজন করে প্রতিনিধি পাঠাবে। তবে কিছু দেশের ক্ষেত্রে সংসদের অনুমোদন প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প নিজেই। বিশেষ করে সৌদি আরবকে এই পর্ষদে যুক্ত করতে ট্রাম্প ব্যক্তিগতভাবে আগ্রহী ছিলেন।
২০২৭ সালের শেষ নাগাদ গাজার যু/দ্ধ-পরবর্তী ব্যবস্থাপনা তদারকির দায়িত্ব পাবে এই বোর্ড। প্রস্তাব অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প আজীবন চেয়ারম্যান থাকবেন এবং স্থায়ী সদস্য হতে হলে প্রতিটি দেশকে ১ বিলিয়ন ডলার ফি দিতে হবে, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।
#গাজা #মুসলিম_দেশ #আন্তর্জাতিক_রাজনীতি
#GazaPeace #MuslimCountries #GlobalPolitics

