গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ইঙ্গিত
নতুন বছরের শুরুতেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যু/দ্ধবি/রতির দ্বিতীয় ধাপ শুরু হতে পারে। আন্তর্জাতিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩–এর বরাতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইসরাইল ও আঞ্চলিক মধ্যস্থতাকারী দেশগুলোর কাছে জানিয়ে দিয়েছে যে, জানুয়ারি মাসের শুরুতেই গাজা যু/দ্ধবি/রতির দ্বিতীয় ধাপ কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
ইসরাইলি চ্যানেল ১৩ এক জ্যেষ্ঠ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ইসরাইল ও মধ্যস্থতাকারীদের স্পষ্টভাবে জানিয়েছেন—গাজা সংক্রান্ত চুক্তির দ্বিতীয় ধাপ নতুন বছরের শুরুতেই বাস্তবায়নের কথা রয়েছে।
তবে এই সম্ভাবনা নিয়ে ইসরাইলি কর্মকর্তাদের মধ্যে উদ্বেগও দেখা দিয়েছে। বিশেষ করে গাজার নিরস্ত্রীকরণ ছাড়াই যদি যুক্তরাষ্ট্র দ্বিতীয় ধাপে অগ্রসর হয়, সে বিষয়ে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
মিডল ইস্ট মনিটরের তথ্য অনুযায়ী, মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পৃষ্ঠপোষকতায় গত ৯ অক্টোবর ইসরাইল ও ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস দুই ধাপের যু/দ্ধবি/রতি চুক্তিতে সম্মত হয়।
তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যু/দ্ধবি/রতি লঙ্ঘন ও দ্বিতীয় ধাপে যেতে বিলম্বের কারণে চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরাইলি আ/গ্রা/সনে এখন পর্যন্ত ৭১ হাজারের বেশি মানুষ নি/হত হয়েছেন। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। পাশাপাশি আ/হত হয়েছেন এক লাখ ৭১ হাজারেরও বেশি ফিলিস্তিনি।
বিশ্লেষকদের মতে, দ্বিতীয় ধাপ কার্যকর হলে গাজায় মানবিক সংকট কিছুটা হলেও প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
#গাজা #যুদ্ধবিরতি #ফিলিস্তিন #মধ্যপ্রাচ্য #আন্তর্জাতিক_সংবাদ
#Gaza #Ceasefire #Palestine #MiddleEast #WorldNews

