বিরূপ মন্তব্যের জেরে ওরিকে আনফলো করলেন সারা আলি

বিনোদন

বিরূপ মন্তব্যের জেরে ওরিকে আনফলো করলেন সারা আলি

বলিউড অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন সারা আলি খান ও সেলেব ইনফ্লুয়েন্সার ওরহান আত্রামানি ওরফে ওরি। দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক ভেঙে যাওয়ার ইঙ্গিত মিলেছে সামাজিক মাধ্যমে। বিরূপ মন্তব্যের জেরে সারা আলি খান ও তার ভাই ইব্রাহিম আলি খান দুজনেই ওরিকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন।

সম্প্রতি এক ভিডিওতে ওরি সারার মা অমৃতা সিং ও ঘনিষ্ঠদের নাম জড়িয়ে কটাক্ষ করেন, যা নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। পরবর্তী সময়ে আরও একটি ভিডিওতে সারার ক্যারিয়ার নিয়ে অরুচিকর মন্তব্য করেন তিনি। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

যদিও সারা আলি খান সরাসরি কোনো মন্তব্য করেননি, তবে একটি গানের লিরিক শেয়ার করে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন বলে মনে করছেন ভক্তরা। সব মিলিয়ে সারা-ওরির এই সম্পর্কের টানাপোড়েন এখন বলিউডের টক অফ দ্য টাউন।

#সারা_আলি_খান #বলিউড_খবর
#SaraAliKhan #BollywoodNews #CelebrityDrama

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *