প্রবাসীরা এফডিআই আনলে মিলবে নগদ প্রণোদনা
প্রবাসী বাংলাদেশিরা যদি দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনতে ভূমিকা রাখেন, তাহলে বিনিয়োগের ওপর নগদ প্রণোদনা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) গভর্নিং বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, কোনো প্রবাসী যদি ইকুইটি বিনিয়োগ আনতে সহায়তা করেন, তাহলে বিনিয়োগের ১.২৫ শতাংশ নগদ প্রণোদনা পাবেন। এতে প্রবাসীদের নেটওয়ার্ক ব্যবহার করে দেশে শিল্প ও ব্যবসায় বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
এছাড়া বিদেশে বিডার অফিস খোলার পরিকল্পনাও নেওয়া হয়েছে। প্রথম ধাপে চীন, পরে ইউরোপ ও দক্ষিণ কোরিয়ায় অফিস স্থাপনের কথা জানানো হয়েছে। এই উদ্যোগ বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
#প্রবাসী #বিদেশি_বিনিয়োগ
#FDI #NRB #InvestmentBangladesh

