নিঃশর্ত ক্ষমায় অব্যাহতি পেলেন বিএনপি নেতা ফজলুর রহমান

রাজনীতি
নিঃশর্ত ক্ষমায় অব্যাহতি পেলেন বিএনপি নেতা ফজলুর রহমান
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যের ঘটনায় আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান। তিনি ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর এ আদেশ দেওয়া হয়।
সোমবার ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ সিদ্ধান্ত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *