সচিবালয়ে প্রথম কর্মদিবসে তারেক রহমান
নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার সচিবালয়ে প্রথম অফিস করবেন তারেক রহমান। সকালে তিনি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন, পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন।
মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সরকারি সূত্র জানিয়েছে, বৈঠকের নির্দিষ্ট এজেন্ডা না থাকলেও প্রশাসনিক কর্মকৌশল ও নীতিগত দিকনির্দেশনা নিয়ে আলোচনা হতে পারে।
নতুন সরকারের প্রথম কার্যদিবস ঘিরে সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
#সচিবালয় #নতুন_সরকার #তারেক_রহমান #বাংলাদেশ
#Secretariat #NewGovernment #TariqueRahman #Dhaka

