বিশ্বকাপের মাঝপথে ইনজুরিতে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার
ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে ছিটকে গিয়েছিলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। এবার তার পরিবর্তে কিউইরা স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে কোলে ম্যাককনচিকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য জন্য গঠিত টুর্নামেন্টের ইভেন্ট টেকনিক্যাল কমিটি (ইটিসি) এই পরিবর্তন অনুমোদন করেছে। খবর ক্রিকবাজের।
গত সপ্তাহে চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যান ৩৫ বছর বয়সী অলরাউন্ডার ব্রেসওয়েল। চেন্নাইয়ে আফগানিস্তানের বিপক্ষে দলের প্রথম ম্যাচের আগে অনুশীলনের সময় বাম পায়ের মাসলে পুনরায় চোট পান তিনি। গত মাসে ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে একই স্থানে চোট পেয়েছিলেন ব্রেসওয়েল। সর্বশেষ স্ক্যানে চোটের পুনরাবৃত্তি ধরা পড়ায় প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
এর আগে ম্যাককনচিকে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলে রাখা হয়েছিল এবং তাকে স্কোয়াডের সঙ্গে যোগ দিতে ভারতে আনা হয়। ১৪৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা এই অভিজ্ঞ ক্রিকেটার সম্প্রতি ক্যান্টারবেরি কিংসের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন। তিনি ১৪ উইকেট নিয়ে দলের সর্বোচ্চ উইকেটশিকারি হন, ইকোনমি রেট ছিল ৭.৭১।
দলে ডাক পাওয়ার পর ম্যাককনচি বলেন, ‘এখানে থাকতে পারাটা অবিশ্বাস্য অনুভূতি। ভারত ও শ্রীলঙ্কায় বিশ্বকাপের মতো মঞ্চে সুযোগ পাওয়া বিশেষ কিছু। দেশের জার্সি গায়ে তোলার লক্ষ্য নিয়েই খেলি, এই ডাক পাওয়া সত্যিই সম্মানের।’গ্রুপ ‘ডি’-তে এখন পর্যন্ত তিন ম্যাচের মধ্যে দুটি জিতেছে নিউজিল্যান্ড। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে কানাডার মুখোমুখি হবে কিউইরা ।
#ক্রিকেট #বিশ্বকাপ #নিউজিল্যান্ড #অলরাউন্ডার
#ম্যাচ #টি20 #2026 #ইনজুরি #ব্রেসওয়েল
#cricket #injury #match
#newzeland #worldcup #2026
#bracewll #alrounder #t20
#sports #sportsnews #JONODESH

