ই-ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর
পবিত্র শবে বরাত ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দীর্ঘ সরকারি ছুটি এবং সার্ভার জটিলতার কারণে জানুয়ারি-২০২৬ কর মেয়াদের ই-ভ্যাট রিটার্ন জমার সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে রিটার্ন দাখিল করা যাবে। নির্ধারিত সময়ের মধ্যে জমা দিলে কোনো বিলম্ব ফি বা আর্থিক জরি/মানা প্রযোজ্য হবে না।
এনবিআর জানায়, সার্ভার ডাউন ও প্রযুক্তিগত সমস্যার কারণে অনেক করদাতা সময়মতো রিটার্ন জমা দিতে পারেননি। করদাতাদের স্বার্থ বিবেচনায় সময় বাড়ানো হয়েছে।
কর বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল কর ব্যবস্থায় সার্ভার সক্ষমতা বৃদ্ধি জরুরি, যাতে ভবিষ্যতে এমন বিড়ম্বনা না হয়।
#এনবিআর #ইভ্যাট #ভ্যাট_রিটার্ন #কর_সংবাদ
#NBR #EVAT #TaxReturn #BangladeshTax

