আমি বড় ভুল করে ফেলেছি: ক্যাটরিনা কাইফ

বিনোদন
আমি বড় ভুল করে ফেলেছি: ক্যাটরিনা কাইফ
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক সহজভাবে শেষ হয়নি। এই বিচ্ছেদ পেরোতে অভিনেত্রীকে সময় লেগেছিল। পরে রণবীরের বন্ধু ও সহকর্মী ভিকি কৌশলের সঙ্গে প্রেম শুরু হয় এবং ২০২১ সালের ডিসেম্বরে তারা বিয়ে করেন। গত ৭ নভেম্বর দম্পতি পুত্রসন্তানের বাবা-মা হন।
‘অজব প্রেম কি গজব কাহানি’ সিনেমার সময়ই ক্যাটরিনা ও রণবীরের প্রেম শুরু হয়েছিল। কিন্তু সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। বিচ্ছেদের পর অভিনেত্রী কান্নায় ভেঙে পড়েছিলেন এবং মনে করেছিলেন শুধু প্রেম নয়, তার কর্মজীবনও ধ্বংস হতে চলেছে।
এক বর্ষীয়ান সাংবাদিক সম্প্রতি পডকাস্টে জানান, যশরাজ ফিল্মসের স্টুডিওতে সাক্ষাৎকার নেওয়ার সময় ক্যাটরিনা অঝোরে কাঁদছিলেন। তিনি বারবার বলছিলেন—“আমি বড় ভুল করে ফেলেছি। আমি কাজ হারাচ্ছি, আর তার জন্য আমি নিজেই দায়ী।”
রণবীরের সঙ্গে সম্পর্কের সময় কোনো বোঝাপড়া ছিল না। ক্যাটরিনা বিশ্বাস করেছিলেন—রণবীরকে বিয়ে করলে তিনি কাপুর পরিবারের অংশ হয়ে উঠবেন। তিনি মনে করেছিলেন, কাপুর পরিবারের বউদের সাধারণত অভিনয় করতে দেওয়া হয় না। তাই কিছু সিনেমা ফিরিয়ে দিয়েছেন এবং পরে সেই সিদ্ধান্ত নিয়ে হতাশ হয়ে পড়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *