বিমানবন্দরে ‘ক্লিন শেভড’ লুকে ধরা দিলেন সালমান খান
বলিউডের ভাইজানখ্যাত সালমান খান সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে নতুন লুক নিয়ে ধরা দিয়েছেন। গোঁফছাড়া ‘ক্লিন শেভড’ চেহারা এবং কালো টি-শার্ট, ডেনিম জিনস ও জ্যাকেটের সংমিশ্রণে তাকে দেখে ভক্ত-অনুরাগীরা মুগ্ধ হয়েছেন।
এই লুক পরিবর্তন এসেছে তার আসন্ন সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’ শুটিং শেষে। লাদাখের প্রতিকূল পরিবেশে দীর্ঘদিন শুটিং করার কারণে গোঁফ রাখা হয়েছিল, তবে শুটিং শেষ হওয়ার পর স্বাভাবিক চেহারায় ফেরেন ভাইজান।
অভিনেতার ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, শুটিংয়ের পর বর্তমানে তিনি কিছুটা বিরতি নিচ্ছেন এবং পরে মুম্বাইয়ে পরবর্তী কাজ শুরু করবেন। সামাজিক মাধ্যমে তার নতুন লুকের ছবি ছড়িয়ে পড়তেই ভক্তরা প্রশংসায় ভাসাচ্ছেন।

