কনসার্ট বাতিল, হাসপাতালে কলকাতার গায়ক নচিকেতা

বিনোদন
কনসার্ট বাতিল, হাসপাতালে কলকাতার গায়ক নচিকেতা
কলকাতার জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী আজ রবিবার (৭ ডিসেম্বর) একটি কনসার্টে গান গাওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে শো বাতিল করা হয়েছে।
গত কয়েক দিন ধরেই নচিকেতার স্বাস্থ্যের অবনতি ঘটছিল। হৃদযন্ত্রের জটিলতার কারণে শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে তিনি স্থিতিশীল আছেন।
এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতেও সারভাইকাল স্পন্ডিলাইটিসের কারণে তিনি একটি কনসার্ট বাতিল করেছিলেন। শীতে এই সমস্যা বেড়ে যায় এবং দীর্ঘ সময় শো করার ফলে জটিলতা আরও বাড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *