নতুন বছরের বার্তায় প্রিয়াংকা

বিনোদন

নতুন বছরের বার্তায় প্রিয়াংকা

নতুন বছরে জীবন ও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বার্তা দিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। সামাজিক মাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে তিনি বলেন, ওপারেই সবসময় আলো থাকে, শুধু লেগে থাকতে হয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সমুদ্রতটে হাঁটার একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। সেখানে তিনি জানান, ২০২৬ সালে নিজের কাজ ও জীবন নিয়ে আরও সচেতন ও কৃতজ্ঞ থাকতে চান।

পরিবার, নিজের অর্জন ও টিকে থাকার লড়াইয়ের কথা উল্লেখ করে প্রিয়াংকা বলেন, এতটা পথ পাড়ি দেওয়ার পর নিজের প্রতি কৃতজ্ঞ হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সূর্যাস্তের দৃশ্য দেখিয়ে তিনি বলেন, এগিয়ে যেতে পারলেই আলো পাওয়া যায়—এই বিশ্বাস নিয়েই সামনে হাঁটছেন তিনি।

#প্রিয়াংকা_চোপড়া #বলিউড #অনুপ্রেরণা
#PriyankaChopra #Bollywood #Motivation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *