ব্যাটারি দীর্ঘস্থায়ী করার উপায় বের করলেন বিজ্ঞানীরা

টেক

ব্যাটারি দীর্ঘস্থায়ী করার উপায় বের করলেন বিজ্ঞানীরা

ব্যাটারির আয়ু কমে যাওয়ার মূল কারণ খুঁজে বের করেছেন আন্তর্জাতিক একদল বিজ্ঞানী। গবেষণায় দেখা গেছে, চার্জ ও ডিসচার্জের সময় ব্যাটারির ভেতরের উপাদান বারবার প্রসারিত ও সংকুচিত হয়—যা ধীরে ধীরে ব্যাটারির কার্যক্ষমতা কমিয়ে দেয়।

ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও আর্গন ন্যাশনাল ল্যাবরেটরির গবেষকরা জানিয়েছেন, এই প্রক্রিয়াকে ‘কেমোমেকানিক্যাল ডিগ্রেডেশন’ বলা হয়।

উন্নত এক্স-রে ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে তারা ব্যাটারির ভেতরের অণুবীক্ষণিক কণার নড়াচড়া পর্যবেক্ষণ করেছেন। গবেষকদের মতে, এই জ্ঞান কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও দীর্ঘস্থায়ী ও নির্ভরযোগ্য ব্যাটারি তৈরি সম্ভব হবে।

#ব্যাটারি_গবেষণা #বিজ্ঞান #প্রযুক্তি
#BatteryResearch #ScienceNews #Technology

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *