অস্ট্রেলিয়ায় সোশ্যাল মিডিয়া নি/ষিদ্ধ করলে শিশুদের ঝুঁ/কি বাড়বে: ইউটিউব
অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সিদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার নি/ষিদ্ধের আইন কার্যকর করতে যাচ্ছে। এই বিষয়ে ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব সতর্ক করেছে, আইন কার্যকর হলে শিশুদের নিরাপত্তা ঝুঁ/কি আরও বেড়ে যাবে।
ইউটিউব জানায়, এই আইন তাড়াহুড়া করে প্রণয়ন করা হয়েছে এবং এতে অভিভাবকরা তাদের সন্তানদের অ্যাকাউন্ট নজরে রাখতে পারবেন না। কনটেন্ট নিয়ন্ত্রণ বা চ্যানেল ব্লক করার সুবিধাও আর থাকবে না। যদিও শিশুরা ভিডিও দেখতে পারবে, তবে অ্যাকাউন্ট ছাড়া।
অস্ট্রেলিয়ার যোগাযোগমন্ত্রী আনিকা ওয়েলস বলেন, শিশুরা প্রযুক্তি ও সামাজিক মাধ্যমের অ্যালগরিদমের সঙ্গে যুক্ত হয়ে দীর্ঘ সময় অনলাইনে থাকে, যা তাদের মনোযোগ ও নিরাপ/ত্তার জন্য হুমকি সৃষ্টি করে। তবে ইউটিউবের মতে, নতুন আইন এক দশক ধরে গড়ে তোলা প্যারেন্টাল কন্ট্রোল ব্যবস্থা দুর্বল করবে এবং শিশুদের আরও কম নিরাপদ করবে।
নিষেধা/জ্ঞার আওতায় থাকা প্ল্যাটফর্মগুলোতে ব্যর্থ হলে সর্বোচ্চ ৪ কোটি ৯৫ লাখ অস্ট্রেলীয় ডলার জরিমানা আর নতুন অ্যাকাউন্ট তৈরি বন্ধ করতে হবে। ইউটিউব ছাড়াও ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাট, এক্স, টুইচ, থ্রেডস, রেডিট ও কিক এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছে।

