হোয়াইট হাউসে সৌদি যুবরাজকে লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক
হোয়াইট হাউসে সৌদি যুবরাজকে লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা দিলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে যে অভ্যর্থনা দিয়েছেন, তা যেন নজিরবিহীন। রাষ্ট্রপ্রধান না হয়েও সালমানকে দেওয়া হয়েছে এমন সম্মান, যা ইউরোপের পরমাণু শক্তিধর দেশগুলোর নেতারাও পাননি। কারণ— এক ট্রিলিয়ন ডলারের সম্ভাব্য বাণিজ্য চুক্তি, যা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।
মঙ্গলবার সালমান হোয়াইট হাউসে পৌঁছালে ট্রাম্প নিজেই সাউথ লনে লাল গালিচায় দাঁড়িয়ে তাকে স্বাগত জানান। পরে ঘোড়ার শোভাযাত্রা, সামরিক ব্যান্ড, তোপধ্বনি এবং আকাশে ছয়টি এফ–৩৫ ও এফ–১৬ যুদ্ধবিমানের ফ্লাই-পাস্ট পুরো অনুষ্ঠানকে আরও জাঁকজমক করে তোলে। হোয়াইট হাউসজুড়ে উড়ছিল যুক্তরাষ্ট্র–সৌদি পতাকা।
এরপর সালমানকে ওভাল অফিসে বৈঠক ও ইস্ট রুমে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানানো হয়। সন্ধ্যায় আয়োজিত ক্যান্ডেললাইট ব্ল্যাক-টাই ডিনারে উপস্থিত ছিলেন ইলন মাস্ক, ক্রিস্টিয়ানো রোনালদোসহ বিশ্বের ১২০ জন প্রভাবশালী ব্যক্তি। সালমানের সম্মানে বিরল এই আয়োজনটিও নজর কেড়েছে।
ডিনারের বিলাসবহুল মেনু
তিন পদের খাবারের মধ্যে ছিল— হানিনাট স্কোয়াশ স্যুপ, পিস্তাকিওক্রাস্টেড র্যাক অব ল্যাম্ব ও ডেজার্টে চকলেট মুস এবং ভ্যানিলা আইসক্রিম।
মানবাধিকার সংগঠনগুলোর হতাশা
সাংবাদিক জামাল খা/শো/গি হত্যাকাণ্ডের পর এটি সালমানের প্রথম যুক্তরাষ্ট্র সফর। এ ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় মানবাধিকার সংগঠনগুলো এমন অভ্যর্থনায় হতাশা প্রকাশ করেছে। তবে ট্রাম্প বলেন, যুবরাজ এ বিষয়ে কিছুই জানতেন না এবং তাকে নিজের ‘খুব ভালো বন্ধু’ হিসেবে উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *