ভারত থেকে দেশে ফিরল ১১ শিশুসহ ৩০ বাংলাদেশি
ভারতে অ/বৈধভাবে প্রবেশের অভিযোগে কারা/ভোগের পর দুই দেশের সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ১১ শিশুসহ ৩০ বাংলাদেশি। তারা বেনাপোল সীমান্ত বন্দর দিয়ে বুধবার সন্ধ্যায় দেশে প্রবেশ করেন।
ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্টে হস্তান্তর করে। ফেরত আসাদের মধ্যে অনেকে কলকাতার বিভিন্ন এলাকায় পুলিশের হাতে আ/টক ছিলেন এবং পরে সেন্ট্রাল হোমে থাকার পর পারমিট পেয়ে দেশে ফিরেছেন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি এস এম শাখাওয়াত হোসেন জানান, আইনগত প্রক্রিয়ার পরে তাদের বেনাপোল পোর্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পরে তিনটি এনজিওর মাধ্যমে তাদেরকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

