সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষ থাকার নির্দেশ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) ঢাকায় সেনাসদরের হেলমেট অডিটোরিয়ামে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা দেন।
প্রধান উপদেষ্টা বলেন, আসন্ন নির্বাচনকে অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীর নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীর দীর্ঘদিনের দায়িত্বশীল ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#জাতীয়_নির্বাচন #সশস্ত্র_বাহিনী #ড_মুহাম্মদ_ইউনূস #বাংলাদেশ
#BangladeshElection #ArmedForces #DrYunus #Election2026

