চ্যাটবট নিয়ে সতর্ক করলেন পোপ
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটের সঙ্গে অতিরিক্ত মানসিক সংযোগ মানুষের জন্য বিপজ্জনক হতে পারে বলে সতর্ক করেছেন পোপ লিও চতুর্দশ। বিশ্ব সামাজিক যোগাযোগ দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, অতিমাত্রায় আবেগী চ্যাটবট মানুষের স্বাধীন চিন্তা ও মানসিক ভারসাম্য নষ্ট করতে পারে।
পোপ লিও বলেন, অনেক ক্ষেত্রে মানুষ বুঝতেই পারছে না তারা মানুষের সঙ্গে কথা বলছে নাকি কোনো বট বা ভার্চুয়াল ইনফ্লুয়েন্সারের সঙ্গে। এতে করে প্রযুক্তি ধীরে ধীরে মানুষের ব্যক্তিগত ও আধ্যাত্মিক জীবনে হস্তক্ষেপ করছে।
তিনি জোর দিয়ে বলেন, কোন কনটেন্ট এআই দিয়ে তৈরি আর কোনটি মানুষের তৈরি—তা স্পষ্টভাবে আলাদা করা জরুরি। গণমাধ্যম ও প্রযুক্তি কোম্পানিগুলোকে নৈতিকতার প্রশ্নে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
#এআই #চ্যাটবট #পোপ
#AIChatbot #PopeLeo #TechEthics

