দেশের হাইটেক পার্ক ও আইসিটি সেন্টার পরিচালনায় নতুন কমিটি

টেক

দেশের হাইটেক পার্ক ও আইসিটি সেন্টার পরিচালনায় নতুন কমিটি

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতকে আরও শক্তিশালী ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে দেশের সব হাইটেক পার্ক, সফটওয়্যার পার্ক এবং আইসিটি সেন্টার ব্যবস্থাপনায় একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। এই কমিটির মাধ্যমে দেশের প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন, ফ্রিল্যান্সারদের কর্মপরিবেশ তৈরি এবং আন্তর্জাতিক প্রযুক্তি সেবা চালুর উদ্যোগ নেওয়া হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শনিবার (৭ মার্চ) জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ৬ সদস্যের এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিবকে কমিটির সদস্যসচিব করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, দেশের প্রযুক্তি খাতে তরুণদের অংশগ্রহণ বাড়াতে হাইটেক পার্কগুলোতে স্বল্পমূল্যে বা সুলভ দামে ফ্রিল্যান্সার ও প্রযুক্তিকর্মীদের জন্য ওয়ার্কিং স্পেস তৈরি করা হবে। পাশাপাশি বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপাল চালুর বিষয়েও কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।

এই কমিটি আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি, প্রযুক্তি উদ্যোক্তা বৃদ্ধি এবং ডিজিটাল অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ইতোমধ্যে আইসিটি রপ্তানি, সফটওয়্যার উন্নয়ন এবং ফ্রিল্যান্সিং খাতে বিশ্বব্যাপী পরিচিতি অর্জন করেছে। নতুন এই কমিটি দেশের প্রযুক্তি খাতকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

#বাংলাদেশ_আইসিটি #হাইটেক_পার্ক #ডিজিটাল_বাংলাদেশ #ফ্রিল্যান্সিং #প্রযুক্তি_খাত
#BangladeshICT #HiTechPark #DigitalBangladesh #Freelancing #TechNews

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *