নির্বাচনে ৩ দিনের সরকারি ছুটি

দেশের খবর রাজনীতি

নির্বাচনে ৩ দিনের সরকারি ছুটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে তিন দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (২৫ জানুয়ারি ২০২৬) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

সরকারের এই সিদ্ধান্ত নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন ও ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদানের সুযোগ নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

#নির্বাচনী_ছুটি #বাংলাদেশ_ভোট #সরকারি_ছুটি
#ElectionHoliday #BangladeshVote #PublicHoliday

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *