নিজ স্বার্থে হাদি ভাইকে বিক্রি করছেন: কাদের
ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি দাবি করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের স্বার্থে শহীদ ওসমান হাদি ভাইকে ‘বিক্রি’ করছেন।
আব্দুল কাদের বলেন, নাসীরুদ্দীনের বর্তমান ভূমিকা নোংরা রাজনীতিরই বহিঃপ্রকাশ। তিনি আন্দোলনে তার অবদান নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন, বাস্তবে তাদের চোখে এমন কোনো ভূমিকা ধরা পড়েনি। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সময় নাসীরুদ্দীনের দায়িত্ব পাওয়া নিয়েও তখন প্রশ্ন উঠেছিল বলে জানান তিনি।
তার অভিযোগ, অতীতের রাজনৈতিক ইতিহাস ও অঙ্গীকার সত্ত্বেও নাসীরুদ্দীন পাটওয়ারী তার কথা রাখেননি। এতে করে নতুন রাজনৈতিক উদ্যোগ ক্ষ/তিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন আব্দুল কাদের।
#রাজনীতি #ঢাকা৮ #নির্বাচন
#BangladeshPolitics #Dhaka8 #ElectionNews

