যু/দ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আরও দুই ইসরায়েলি জি/ম্মির লা/শ ফেরত দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হা/মাস। শনিবার (১৮ অক্টোবর) রাতে দুটি ক/ফিন রেডক্রসের কাছে হস্তান্তর করে গোষ্ঠীটি। খবর টাইমস অব ইসরায়েলের।
তবে লা/শ দুটি কার, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি হা/মাস। রেডক্রসের কর্মকর্তারা ম/রদে/হগুলো গা/জায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের কাছে পৌঁছে দেন। পরে সেখান থেকে লা/শ দুটি ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে অবস্থিত আবু কবির ফরেনসিক ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয় পরিচয় শনাক্তের জন্য।
ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, ম/রদে/হগুলোর পরিচয় নিশ্চিত হতে দুই দিন বা তারও বেশি সময় লাগতে পারে। তবে পূর্বের ঘটনাগুলোতে আবু কবির ফরেনসিক ইনস্টিটিউটের চিকিৎসকরা একদিনেরও কম সময়ে পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছেন।
নতুন দুটি ম/রদে/হের পরিচয় নিশ্চিত হলে, হা/মাসের কাছ থেকে ইসরায়েল এখন পর্যন্ত মোট ১২ জন জি/ম্মির লা/শ ফিরে পাবে। ধারণা করা হচ্ছে, হা/মাসের কাছে এখনো আরও ১৬টি জি/ম্মির ম/রদে/হ রয়েছে।
গত সপ্তাহে হা/মাস দাবি করেছিল, তাদের কাছে থাকা সব জি/ম্মির ম/রদে/হ ফেরত দেওয়া হয়েছে। তবে নতুন তথ্য অনুযায়ী, আরও কিছু লা/শ ফেরত আসার সম্ভাবনা রয়েছে। গোষ্ঠীটি জানায়, এখন বাকি ম/রদে/হগুলো শনাক্ত ও উদ্ধারে উন্নত প্রযুক্তি এবং আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন হবে।
এই ঘটনায় যু/দ্ধবিরতি বাস্তবায়নের অগ্রগতি কিছুটা হলেও দৃশ্যমান হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে ইসরায়েল ও হা/মাসের মধ্যে মানবিক ইস্যুতে আস্থা তৈরি হতে সময় লাগবে বলেও তারা মনে করেন।

