একসঙ্গে ৯ শীর্ষ জেনারেল বরখাস্ত

আন্তর্জাতিক রাজনীতি
চীনের কমিউনিস্ট পার্টি দেশটির নয়জন শীর্ষ জেনারেলকে বরখাস্ত করেছে। একইসঙ্গে তাদের সামরিক বাহিনী থেকেও অপসারণ করা হয়েছে। এটি কয়েক দশকের মধ্যে চীনা সেনাবাহিনীতে সবচেয়ে বড় ধরনের শুদ্ধি অভিযান বলে মনে করছেন বিশ্লেষকরা।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বরখাস্ত হওয়া জেনারেলরা মারাত্মক আর্থিক অপরা/ধে জড়িত সন্দেহে তদন্তের আওতায় আনা হয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপটি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে রাজনৈতিক শুদ্ধিকরণের অংশও হতে পারে।
বিবৃতিতে বলা হয়েছে, বরখাস্তকৃতদের বেশিরভাগই তিন তারকা জেনারেল এবং তারা চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। দেশটির অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা ও দলীয় নেতৃত্ব নির্ধারণে অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ অধিবেশনের আগেই এই বড় সিদ্ধান্ত আসে।
যেসব জেনারেল বরখাস্ত হয়েছেন:
হি ওয়েইডং – সেন্ট্রাল মিলিটারি কমিশনের (সিএমসি) ভাইস চেয়ারম্যান
মিয়াও হুয়া – সিএমসির রাজনৈতিক বিভাগের ডিরেক্টর
হে হংজুন – সিএমসির রাজনৈতিক বিভাগের এক্সিকিউটিভ ডেপুটি ডিরেক্টর
ওয়াং জিউবিন – সিএমসির জয়েন্ট অপারেশন কমান্ড সেন্টারের এক্সিকিউটিভ ডেপুটি ডিরেক্টর
লিন জিয়াংইয়াং – ইস্টার্ন থিয়েটার কমান্ডার
কিন শুতং – সেনাবাহিনীর রাজনৈতিক কমিশনার
ইয়ুআন হুয়াজি – নৌবাহিনীর রাজনৈতিক কমিশনার
ওয়াং হৌবিন – রকেট ফোর্সেস কমান্ডার
ওয়াং চুনিং – আর্মড পুলিশ ফোর্স কমান্ডার
চীনে গত কয়েক মাস ধরেই দুর্নী/তি বিরো/ধী অভিযা/নের গতি বেড়েছে। বিশ্লেষকরা মনে করছেন, সেনাবাহিনীতে এই বড় পরিবর্তন চীনা নেতৃত্বের অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *