সড়ক দুঃ/র্ঘ/ট/নায় প্রা/ণ গেল কল অব ডিউটি সহ-নির্মাতার
ভিডিও গেম জগতের বিশ্বখ্যাত নির্মাতা ও ‘কল অব ডিউটি’ সিরিজের সহ-নির্মাতা ভি/ন্স জ্যাম্পেলা আর নেই। যুক্তরাষ্ট্রে ভয়াবহ সড়ক দুঃ/র্ঘ/ট/নায় ৫৫ বছর বয়সে প্রা/ণ হারিয়েছেন তিনি। তার মৃ/ত্যু/র বিষয়টি নিশ্চিত করেছে গেমিং জায়ান্ট ইলেকট্রনিক আর্টস (ইএ)।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রোববার (২১ ডিসেম্বর) লস অ্যাঞ্জেলেসের উত্তরে একটি পাহাড়ি সড়কে নিজের ফেরারি গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে কংক্রিট ব্যারিয়ারে ধাক্কা লাগে। সংঘর্ষের পর গাড়িতে আ/গু/ন ধরে যায়। এতে গাড়িচালকসহ এক যাত্রী গুরুতর আ/হ/ত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃ/ত্যু হয়। দুঃ/র্ঘ/ট/নার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লেও প্রকৃত কারণ এখনও তদন্তাধীন।
ইএ এক বিবৃতিতে জানায়, ভিন্স জ্যাম্পেলার মৃ/ত্যু ভিডিও গেম শিল্পের জন্য অপূরণীয় ক্ষতি। তার সৃজনশীলতা ও দৃষ্টিভঙ্গি আধুনিক গেমিং জগতকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।
২০০২ সালে ইনফিনিটি ওয়ার্ড প্রতিষ্ঠার মাধ্যমে ভিন্স জ্যাম্পেলা গেম ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করেন। ২০০৩ সালে বাজারে আসে ‘কল অব ডিউটি’, যা বিশ্বব্যাপী জনপ্রিয়তা পায়। পরবর্তীতে ২০১০ সালে তিনি রেসপন এন্টারটেইনমেন্ট প্রতিষ্ঠা করেন। এখান থেকেই জন্ম নেয় ‘টাইটানফল’, ‘এপেক্স লেজেন্ডস’ ও ‘স্টার ওয়ার্স জে/ডাই’ সিরিজ।
২০১৭ সালে ইএ রেসপন এন্টারটেইনমেন্ট অধিগ্রহণ করে। এরপর ভিন্স জ্যাম্পেলা ‘ব্যাটলফিল্ড’ ফ্র্যাঞ্চাইজিকে নতুনভাবে জনপ্রিয় করেন। চলতি বছরে তার নির্মিত ‘ব্যাটলফিল্ড ৬’ বিক্রিতে রেকর্ড গড়েছে।
#কলঅবডিউটি #গেমিংখবর #ভিডিওগেম #সড়কদুর্ঘটনা #প্রযুক্তিখবর
#CallOfDuty #GamingNews #VideoGameIndustry #GameDeveloper #TechNews

