ভূমি/কম্পে কাঁপল পাকিস্তান

আন্তর্জাতিক
ভূমি/কম্পে কাঁপল পাকিস্তান
মাঝারি মাত্রার ভূমি/কম্পে কেঁপে উঠেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে দির, চিত্রালসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হলে আতঙ্কে মানুষজন ঘরবাড়ি ও ভবন ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসে।
পাকিস্তানের জাতীয় ভূক/ম্পন কেন্দ্র জানায়, ভূমি/কম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। ভূপৃষ্ঠের প্রায় ১২ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি হয়। এর প্রভাব সীমান্তবর্তী আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল থেকেও অনুভূত হয়েছে।
ভূমি/কম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পাহাড়ি এলাকা, যা টেকটোনিক প্লেটের গতিশীলতার কারণে ভূক/ম্পনপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে তারা ভীষণ ভ/য় পেয়ে যান।
প্রাথমিকভাবে কোথাও কোনো প্রাণহা/নি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সম্ভাব্য আফটারশকের আশঙ্কায় স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
পাকিস্তান ও আফগানিস্তান অঞ্চলে ভূমি/কম্প নতুন কিছু নয়। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে এমন প্রাকৃতিক দুর্যো/গ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও সচেতনতা বাড়ানো জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *