জুবিন গার্গকে পরিকল্পিত খু/ন: আসাম মুখ্যমন্ত্রীর দাবি

আন্তর্জাতিক রাজনীতি
জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা জুবিন গার্গের মৃ/ত্যু নিয়ে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর ‘নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’-এ অংশ নিতে সিঙ্গাপুরে গিয়ে তিনি সমুদ্রে গোসলের সময় পানিতে ডুবে মা/রা যান বলে প্রথমে জানা যায়। সিঙ্গাপুরের ময়নাতদন্ত রিপোর্টে বলা হয়, এটি সম্পূর্ণ দু/র্ঘটনা, কোনো ষ/ড়যন্ত্রের প্রমাণ নেই।
তবে ঘটনাটি নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্য বিধানসভায় বিরোধী ‘অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট’-এর বিধায়ক রফিকুল ইসলাম জুবিনের মৃ/ত্যুর বিচার না হওয়াকে সরকারের ব্যর্থতা বলে দাবি করেন। তিনি বলেন, জুবিন গার্গ আমাদের আসামের মানুষের হৃদয়ে বাস করতেন, তাই ন্যায়বিচার নিশ্চিত হওয়া জরুরি।
এর জবাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্টভাবে বলেন, জুবিন গার্গের মৃত্যু/ কোনো দু/র্ঘটনা নয়, তাকে পরিকল্পিতভাবে হ/ত্যা করা হয়েছে। তার এই মন্তব্যে বিষয়টি নতুন মোড় নেয়।
জুবিনের মরদেহ দেশে আসার পর থেকেই আসাম পুলিশ ব্যাপক তদন্ত শুরু করে। পুরো রাজ্যজুড়ে মোট ৬০টি মামলা নথিভুক্ত হয় এবং বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। তদন্তে ‘নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’-এর আয়োজক শ্যামকানু মাহাতো, জুবিনের সহকারী সিদ্ধার্থ শর্মা, ব্যান্ড সদস্য শেখর জ্যোতি গোস্বামী ও অমৃতপ্রভা মহান্ত, জুবিনের তুতো ভাই সন্দীপন গার্গসহ মোট কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। নিরাপত্তারক্ষী নন্দেশ্বর বোরা ও প্রবীণ বৈশ্যকেও আটক করা হয়।
তবে দীর্ঘ তদন্ত সত্ত্বেও জুবিন গার্গের মৃ/ত্যুর রহস্য পুরোপুরি নিষ্পত্তি হয়নি। নতুন করে মুখ্যমন্ত্রীর মন্তব্যে আলোচনার ঝড় আরও জোরদার হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *