বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপির দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম মিয়াকে পার্টির প্রতি নিষ্ঠা, নেতৃত্বগুণ ও কার্যদক্ষতার স্বীকৃতিস্বরূপ যুগ্ম মহাসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) রাতে বিএসপির প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পার্টির চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী পার্টির গঠনতন্ত্রের ধারা-২৯ এর উপধারা-০২ অনুযায়ী পদোন্নতি দেন।
একইসঙ্গে ইব্রাহিম মিয়াকে ময়মনসিংহ ও রংপুর বিভাগসহ লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলাসমূহে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তৃণমূল পর্যায়ে নেতৃত্ব কাঠামো শক্তিশালী করার দায়িত্বও দেওয়া হয়েছে।

