লিভার ক্যানসারে আক্রান্ত দীপিকা কক্করের শারীরিক জটিলতায় ভুগছেন অভিনেত্রী
জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে কঠিন সময় পার করছেন। ২০২৫ সালের জুলাই থেকে তিনি ‘টার্গেটেড থেরাপি’ শুরু করেছেন, কিন্তু চিকিৎসার পাশাপাশি তার শরীরে নতুন শারীরিক জটিলতা দেখা দিয়েছে।
দীপিকা সম্প্রতি নিজের ভ্লগে জানিয়েছেন, শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে, মুখে ঘা তৈরি হচ্ছে এবং চুল পড়ার বিষয়টি তার ক্ষেত্রে ভিন্ন রকম। থাইরয়েডের মাত্রা বেড়ে যাওয়ায় ক্লান্তি ও ঘুম ঘুম ভাব তৈরি হচ্ছে। নিয়মিত রক্তপরীক্ষা করাতে হচ্ছে তাকে।
তবুও হাল ছাড়ছেন না দীপিকা। তিনি বলেছেন, ‘কখনো হাসছি, কখনো ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছি। কিন্তু থামছি না। এই থেরাপি আরও দেড় বছর চলবে—পথটা কঠিন, তবুও লড়াই চালিয়ে যেতে হবে।’ দীপিকার এই প্রকাশ্য লড়াই অন্যান্য রোগীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

