সাত সকালে আফগানিস্তানে ভূমি/কম্প
শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে একটি শক্তিশালী ভূমি/কম্প অনুভূত হয়েছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যমতে, ভূমি/কম্পটি বাংলাদেশ সময় সকাল ৫টা ৩৯ মিনিটে অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ শহর থেকে প্রায় ৬১ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।
তাৎক্ষণিকভাবে এই ভূমি/কম্পে কোনো প্রা/ণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভোরের দিকে কম্পন অনুভূত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আ/তঙ্ক ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, আফগানিস্তান ভূমিক/ম্পপ্রবণ একটি দেশ। এর আগে গত মাসে দেশটির উত্তরাঞ্চলের একাধিক প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার ভূমি/কম্পে বহু মানুষ নি/হত ও আ/হত হন। বিশেষজ্ঞরা বলছেন, হিন্দুকুশ অঞ্চলটি সক্রিয় টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত হওয়ায় এখানে মাঝেমধ্যেই ভূমি/কম্প হয়ে থাকে।

