ভা/রতে হোয়া/টসঅ্যাপ ব্যবহারে নতুন নিয়ম
ভা/রতে হোয়া/টসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য কার্যকর হতে যাচ্ছে নতুন নীতিমালা। বিশ্বের সবচেয়ে বড় বাজার হলেও ভা/রতেই এখন সবচেয়ে বড় চাপে পড়েছে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ। সাম্প্রতিক সময়ে ভা/রত সরকার অ্যাপভিত্তিক যোগাযোগ সেবার ওপর নতুন কিছু নির্দেশনা জারি করেছে, যা হোয়া/টসঅ্যাপ ব্যবহারে বড় পরিবর্তন আনতে পারে।
নতুন নিয়ম অনুযায়ী, হোয়া/টসঅ্যাপ অ্যাকাউন্ট সব সময় একটি সক্রিয় সিম কার্ডের সঙ্গে যুক্ত রাখতে হবে। একই সঙ্গে ওয়েব ও ডেস্কটপ ভার্সনের ব্যবহারে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ছয় ঘণ্টা পরপর লগআউট হয়ে যাবে এবং পুনরায় ব্যবহার করতে হলে আবার কিউআর কোড স্ক্যান করে ডিভাইস যুক্ত করতে হবে।
ভা/রত সরকারের দাবি, সাইবার অ/পরাধ ও অনলাইন প্রতা/রণা দমনের লক্ষ্যেই এই সিদ্ধান্ত। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ভা/রতে সাইবার প্রতা/রণায় ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২২৮ বিলিয়ন রুপি, যা দক্ষিণ এশিয়ার ডিজিটাল নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মতে, কেওয়াইসি সম্পন্ন ও সক্রিয় সিমের সঙ্গে অ্যাকাউন্ট যুক্ত থাকলে ফিশিং, ভুয়া বিনিয়োগ স্কিম এবং তথাকথিত ডিজিটাল গ্রে/ফতার সংক্রান্ত জা/লিয়াতি শনাক্ত করা সহজ হবে।
তবে প্রযুক্তি বিশ্লেষক ও ডিজিটাল অধিকারকর্মীরা এই সিদ্ধান্তকে অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক বলে মনে করছেন। তাদের আশঙ্কা, এতে অ/পরাধীদের চেয়ে সাধারণ ব্যবহারকারী ও ছোট ব্যবসায়ীরা বেশি ভো/গান্তিতে পড়বেন।
উল্লেখযোগ্য বিষয় হলো, ভা/রতে হোয়া/টসঅ্যাপ শুধু যোগাযোগের মাধ্যম নয়; ছোট ব্যবসার অর্ডার নেওয়া, গ্রাহক সেবা ও অনলাইন লেনদেনের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। দেশটিতে হোয়া/টসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটির বেশি, যার ৯৪ শতাংশ প্রতিদিন অ্যাপটি ব্যবহার করেন।
বিশেষজ্ঞদের মতে, নতুন এই নীতিমালা ভা/রতের ডিজিটাল ইকোসিস্টেম ও হোয়া/টসঅ্যাপ বিজনেস ব্যবহারে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। ফলে আগামী দিনে অ্যাপটির ব্যবহার ও প্রবৃদ্ধি কোন দিকে যায়, সেদিকেই নজর প্রযুক্তি বিশ্ব।
#WhatsAppPolicy #IndiaTech #DigitalSecurity #CyberSafety
#হোয়াটসঅ্যাপ #ভারত_প্রযুক্তি #ডিজিটাল_নিরাপত্তা #সাইবার_নিরাপত্তা

