নিরাপত্তায় কক্ষপথ বদলাচ্ছে স্টারলিংক
নিরাপত্তা ঝুঁকি ও মহাকাশ সংঘর্ষের সম্ভাবনা কমাতে হাজার হাজার স্যাটেলাইটের কক্ষপথ নিচে নামানোর সিদ্ধান্ত নিয়েছে স্টারলিংক। স্পেসএক্স পরিচালিত এই স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান জানিয়েছে, ২০২৬ সালের মধ্যে ধাপে ধাপে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।
স্টারলিংকের তথ্য অনুযায়ী, প্রায় ৪ হাজার ৪০০ স্যাটেলাইটকে ৫৫০ কিলোমিটার উচ্চতা থেকে ৪৮০ কিলোমিটারের নিচে নামানো হবে। এতে অকেজো স্যাটেলাইট দ্রুত বায়ুমণ্ডলে প্রবেশ করে ধ্বংস হবে এবং মহাকাশে ধ্বংসাবশেষের ঝুঁকি কমবে।
বিশেষজ্ঞরা বলছেন, স্যাটেলাইট সংখ্যা নিয়ন্ত্রণে না আনলে ‘কেসলার সিনড্রোম’-এর মতো ঝুঁকি তৈরি হতে পারে, যা ভবিষ্যতে মহাকাশ ব্যবহারে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
#স্টারলিংক #মহাকাশ #স্যাটেলাইট #প্রযুক্তি
#Starlink #Satellite #SpaceSafety #Technology

