ভেনেজুয়েলায় ১৪ সাংবাদিক আটক
ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনীর আটকের পর ভেনেজুয়েলায় রাজনৈতিক অস্থিরতার মধ্যে অন্তত ১৪ জন সাংবাদিক ও গণমাধ্যম কর্মী আটক হয়েছেন।
সোমবার (৫ জানুয়ারি) রাজধানী কারাকাসে সংবাদ সংগ্রহের সময় তাদের আটক করা হয় বলে জানিয়েছে ন্যাশনাল ইউনিয়ন অব প্রেস ওয়ার্কার্স। আটককৃতদের মধ্যে ১৩ জন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধি। পরে ১৩ জনকে ছেড়ে দেওয়া হলেও এক বিদেশি সাংবাদিককে দেশ থেকে বহিষ্কার করা হয়।
সাংবাদিকদের মোবাইল ফোন তল্লাশি, ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা এবং সীমান্ত এলাকায় ক্যামেরা জব্দের ঘটনাও ঘটেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো একে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর গুরুতর হুমকি হিসেবে দেখছে।
#ভেনেজুয়েলা #সাংবাদিক_আটক #গণমাধ্যম #আন্তর্জাতিক
#Venezuela #Journalists #PressFreedom #GlobalNews

