টোকেন বিতর্কে জকসু নির্বাচন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ব্যালট নাম্বারের টোকেন নিয়ে ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশের অভিযোগ তুলেছে ছাত্রদল সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রফিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী একেএম রাকিব অভিযোগ করেন, একটি নির্দিষ্ট প্যানেলের কয়েকজন টোকেন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করলেও শুরুতে তাদের প্যানেলের কাউকে ঢুকতে দেওয়া হয়নি।
তিনি বলেন, বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনার পর শুরুতে তা অস্বীকার করা হলেও পরে প্রমাণ দেখানো হলে সব প্যানেলের প্রতিনিধিদের জন্য একই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে শুরুতে বৈষম্যের শিকার হতে হয়েছে বলে দাবি করেন তিনি।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ চলছে। মোট ভোটার ১৬ হাজার ৩৬৫ জন।
#জকসু_নির্বাচন #ছাত্রদল #ভোট_বিতর্ক #জবি
#JAKSUElection #StudentPolitics #TokenIssue #JNU

