নির্বাচনি পর্যবেক্ষণে মাঠে ইইউ মিশন

আন্তর্জাতিক রাজনীতি

নির্বাচনি পর্যবেক্ষণে মাঠে ইইউ মিশন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশের নির্বাচনি কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণে মাঠে নেমেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা যাচাই করতে ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ৫৬ জন স্থায়ী পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইইউ মিশনের উপ-প্রধান পর্যবেক্ষক ইন্তা লাসে।

তিনি জানান, ইইউ পর্যবেক্ষকরা নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, প্রার্থী, সুশীল সমাজ এবং স্থানীয় নাগরিক পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকের মাধ্যমে তথ্যভিত্তিক মূল্যায়ন করবেন। পর্যবেক্ষকরা দেশের ৬৪টি জেলার শহর ও গ্রাম উভয় এলাকায় কাজ করবেন। নির্বাচনের সময় ঘনিয়ে এলে আরও ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক যুক্ত হবেন। সব মিলিয়ে ভোটের দিনে প্রায় ২০০ জন ইইউ পর্যবেক্ষক মাঠে থাকবেন। নির্বাচন শেষে ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

#ইইউ_পর্যবেক্ষক #জাতীয়_নির্বাচন #বাংলাদেশ
#EUElectionMission #BangladeshElection #ElectionObservation

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *