৯০ দিনের মধ্যে হাদি হ/ত্যা/র বিচার: আইন উপদেষ্টা

রাজনীতি
৯০ দিনের মধ্যে হাদি হ/ত্যা/র বিচার: আইন উপদেষ্টা
ঢাকা: শহীদ শরীফ ওসমান হাদি হ/ত্যাকা/ণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, আইন অনুযায়ী পুলিশ রিপোর্ট জমা দেওয়ার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যেই বিচার প্রক্রিয়া শেষ করা হবে।
সোমবার (২২ ডিসেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেন আইন উপদেষ্টা। পোস্টে তিনি উল্লেখ করেন, দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২-এর ১০ ধারার বিধান অনুযায়ী এই মামলার বিচার সম্পন্ন করা হবে।
আইন উপদেষ্টা আরও বলেন, শহীদ হাদি হ/ত্যা/কা/ণ্ডে ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কোনো ধরনের গাফিলতি বা বিলম্ব সহ্য করা হবে না।
উল্লেখ্য, সম্প্রতি রাজধানীতে সংঘটিত এই হ/ত্যা/কা/ণ্ড দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ঘটনার পর থেকেই দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। সরকারের এই ঘোষণাকে বিচার প্রক্রিয়ায় অগ্রগতির গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *