অর্থ পাচার ও হিসাব কারচুপির অভিযোগ
গত ১৫ বছরে দেশে হিসাবরক্ষণের কারচুপি ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পা/চার এবং লু/টপাট হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শনিবার (১৭ জানুয়ারি) ঢাকার একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স’-এ তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে আর্থিক খাতে স্বচ্ছতার অভাব এবং জবাবদিহিতার ঘাটতির কারণে দেশের অর্থনীতি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে ভবিষ্যৎ প্রজন্মের পেশাজীবীদের সততা, নৈতিকতা ও উদ্ভাবনী শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বৈশ্বিক অস্থিরতা ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো জরুরি। সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘নেক্সট জেনারেশন প্রফেশনালস কনভার্জিং এথিক্যাল এআই অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্টিং’।
#অর্থপাচার #দুর্নীতি #বাংলাদেশ
#MoneyLaundering #BangladeshEconomy #FinancialTransparency

