পূর্বাচল প্লট মামলায় জ/য়ের ৫ বছরের কা/রাদণ্ড
পূর্বাচলে সরকারি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শে/খ হা/সি/না’র পুত্র স/জি/ব ওয়া/জেদ জ/য়কে ৫ বছরের কা/রাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন এ মামলার গ্রে/ফতার হওয়া একমাত্র আসামি ও রা/জউ/কের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম। দুদকের আইনজীবীরাও উপস্থিত ছিলেন।
এই মামলাসহ মোট তিনটি প্লট দুর্নীতি মামলায় শে/খ হা/সি/না, তার পরিবারের সদস্যসহ মোট ৪৭ জনকে আ/সামি করা হয়। অভিযোগে বলা হয়—ধানমন্ডির সু/ধা/সদনে হা/সি/না তার স্বামী ওয়া/জেদ মিয়ার নামে থাকা প্লটের তথ্য গোপন করে মিথ্যা হলফনামা দেন এবং রা/জউ/ক বিধিমালা লঙ্ঘন করে প্লট গ্রহণ করেন। এ প্রক্রিয়ায় রা/জউ/ক ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আর্থিক সুবিধা দেওয়ার অভিযোগ ওঠে।
এই তিন মামলার শুরু থেকেই শে/খ হা/সি/না, স/জি/ব ওয়া/জেদ জ/য় ও সা/য়/মা ওয়া/জেদ পু/তু/ল পলাতক রয়েছেন।
রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত রোববার আদালত ২৭ নভেম্বর রায় ঘোষণার দিন ঠিক করেন।
এদিকে শে/খ রে/হা/না’র মেয়ে টি/উ/লিপ সি/দ্দি/কীর বিরুদ্ধে আনা প্লট দু/র্নীতি মামলার রায় ঘোষণা হবে আগামী ১ ডিসেম্বর।

