প্লট মামলায় পু/তু/লের ৫ বছরের কা/রাদণ্ড
ঢাকা: প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শে/খ হা/সি/না’র মেয়ে সা/য়/মা ওয়া/জেদ পু/তু/লকে পাঁচ বছরের কা/রাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন মামলার গ্রেফতার একমাত্র আ/সামি ও রা/জউ/কের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম। দুদকের আইনজীবীরাও আদালতে উপস্থিত ছিলেন।
এই মামলাসহ মোট তিনটি পৃথক দু/র্নীতি মা/মলায় শে/খ হা/সি/না, তার পরিবারের সদস্য ও কর্মকর্তাসহ মোট ৪৭ জনকে আ/সামি করা হয়েছে। অভিযোগে বলা হয়—ধানমন্ডির সু/ধা/সদনে হা/সি/না তার স্বামী ওয়া/জেদ মিয়ার নামে থাকা প্লটের তথ্য গোপন করে মিথ্যা হলফনামা দেন এবং রা/জউ/ক বিধি লঙ্ঘন করে প্লট গ্রহণ করেন। এ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের আর্থিক সুবিধা দেওয়ার অ/ভিযোগও ওঠে।
এ তিন মামলার শুরু থেকেই শে/খ হা/সি/না, স/জি/ব ওয়া/জেদ জ/য় এবং সা/য়/মা ওয়া/জেদ পু/তু/ল প/লাতক রয়েছেন।
রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে গত রোববার আদালত ২৭ নভেম্বর রায় ঘোষণার দিন নির্ধারণ করেন।
এদিকে শে/খ রে/হা/না’র মেয়ে টি/উ/লিপ সি/দ্দি/কীর বিরুদ্ধে আনীত প্লট দুর্নীতি মামলার রায় ঘোষণা হবে ১ ডিসেম্বর।

