১২ ঘণ্টায় দু’বার ভূ/মিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক
১২ ঘণ্টায় দু’বার ভূ/মিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়া আবারও শক্তিশালী ভূ/মিকম্পে কেঁপে উঠল। মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার ভূ/মিকম্প আঘাত হানে দেশটিতে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) স্থানীয় সময় সকালে উত্তর সুমাত্রার পশ্চিম উপকূলে ৬.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তবে কোনো সুনামি স/তর্কতা জারি করা হয়নি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, আচেহ প্রদেশের উপকূলের কাছে ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ভূ/মিকম্পটির উৎস শনাক্ত করা হয়।
অন্যদিকে, চীনা বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, জার্মান ভূ-বিজ্ঞান গবেষণা কেন্দ্র (GFZ) একই অঞ্চলে ৬.২ মাত্রার কম্পন নথিভুক্ত করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূ/মিকম্পটির অবস্থান ছিল ২.৬৮° উত্তর অক্ষাংশ ও ৯৫.৯৬° পূর্ব দ্রাঘিমাংশে, গভীরতা ১০ কিলোমিটার।
এর মাত্র কয়েক ঘণ্টা আগেই বুধবার দিবাগত রাতে ইন্দোনেশিয়ার নর্থ সুলাওয়েসি অঞ্চলে ৫.১ মাত্রার আরেকটি ভূ/মিকম্প আঘাত হানে। ইউএসজিএস জানায়, ওই ভূ/মিকম্পের উৎপত্তিস্থল ছিল তন্দানোর দক্ষিণে ২৯ কিলোমিটার দূরে এবং এর গভীরতা ছিল প্রায় ১২১ কিলোমিটার।
দেশটির স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণে কাজ করে যাচ্ছে এবং এখন পর্যন্ত কোনো বড় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *