শাহবাগ থেকে মার্চ ফর ইনসাফ
শহীদ ওসমান হাদি হ/ত্যার বিচারসহ চার দফা দাবি আদায়ে রাজধানীর শাহবাগ থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শাহবাগের হাদি চত্বর থেকে এই পথযাত্রা শুরু হয়।
মার্চে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে শাহবাগ প্রাঙ্গণ মুখর করে তোলেন। ন্যা/য়বিচার ও দা/য়ীদের শা/স্তির দাবিতে স্লোগান দিতে দেখা যায় অংশগ্রহণকারীদের।
ইনকিলাব মঞ্চ জানায়, এই পথযাত্রা শাহবাগ থেকে শুরু হয়ে সায়েন্সল্যাব, মোহাম্মদপুর, রায়েরবাজার, মিরপুর ১০, উত্তরা, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা ও যাত্রাবাড়ী হয়ে সন্ধ্যায় আবার শাহবাগে এসে শেষ হবে।
সংগঠনটির ঘোষিত চার দফা দাবির মধ্যে রয়েছে—খু/নিচক্রের দ্রুত বি/চার, ওয়ার্ক পারমিট বাতিল, আন্তর্জাতিক আদালতে মা/মলা এবং ফ্যা/সিস্ট দো/সরদের গ্রেপ্তার।
#মার্চ_ফর_ইনসাফ #শাহবাগ #ইনকিলাব_মঞ্চ #ন্যায়বিচার
#MarchForJustice #Shahbag #InqilabMancha #JusticeMovement

