‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ আজ গুলশানে

রাজনীতি

‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ আজ গুলশানে

‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে আজ গুলশানে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ অনুষ্ঠানে অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুর ২টায় বিচারপতি শাহাবুদ্দিন পার্কে এই আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন জানান, এই অনুষ্ঠানে তরুণ প্রজন্মের চিন্তা ও স্বপ্ন নিয়ে আলোচনা হবে। এতে তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও অংশ নেবেন, যিনি ইতোমধ্যে নীতিনির্ধারণমূলক বিভিন্ন আলোচনায় প্রশংসিত হয়েছেন।

দলীয় সূত্র বলছে, তরুণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে এই আয়োজন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ।

#তারেক_রহমান #মিট_অ্যান্ড_গ্রিট #বিএনপি
#TariqueRahman #MeetAndGreet #BNP

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *