এক দিনে আদানির সম্পদ কমল ৫৭০ কোটি ডলার

আন্তর্জাতিক

এক দিনে আদানির সম্পদ কমল ৫৭০ কোটি ডলার

ভারতের শেয়ারবাজারে বড় ধসের প্রভাবে একদিনেই গৌতম আদানির সম্পদমূল্য কমেছে প্রায় ৫৭০ কোটি ডলার। ফোর্বসের তথ্য অনুযায়ী, আদানি গোষ্ঠীর কোম্পানিগুলোর বাজার মূলধন উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় ধনীদের তালিকায় তার অবস্থান নেমে এসেছে ৩০ নম্বরে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে জা/লিয়াতি ও ঘু/ষ সংক্রান্ত অভিযোগে সমন পাঠানোর অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছে। এই খবরে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

যদিও আদানি গোষ্ঠী অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে দাবি করেছে এবং আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে, তবে বাজারে এর প্রভাব ইতোমধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে।

#গৌতম_আদানি #বিশ্ব_অর্থনীতি #শেয়ারবাজার
#GautamAdani #StockMarket #GlobalEconomy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *