বাগযুদ্ধে উত্তপ্ত নির্বাচনি রাজনীতি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ক্রমেই বাড়ছে। নির্বাচনি প্রচারের শুরু থেকেই বিভিন্ন দলের শীর্ষ নেতা ও প্রার্থীদের বক্তব্যে অসহিষ্ণুতা স্পষ্ট হয়ে উঠছে। বিএনপি, জামায়াত, এনসিপিসহ একাধিক রাজনৈতিক দলের নেতারা একে অপরকে ইঙ্গিতপূর্ণ ভাষায় আ/ক্রমণ করছেন, যা নির্বাচনি পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলছে।
বিশ্লেষকদের মতে, নির্বাচনি প্রতিশ্রুতির চেয়ে এখন ব্যক্তিগত আক্রমণ, অভিযোগ-পাল্টা অভিযোগ ও ইঙ্গিতপূর্ণ হু/মকি বেশি গুরুত্ব পাচ্ছে। এর পাশাপাশি কেরানীগঞ্জে গু/লিবর্ষণ, ঢাকায় প্রার্থীর ওপর ডিম ও ময়লা পানি নিক্ষেপের মতো ঘটনা রাজনৈতিক বৈরিতার নতুন মাত্রা যোগ করেছে।
রাজনীতি বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই ধারা অব্যাহত থাকলে নির্বাচনের পরিবেশ আরও অবনতি হতে পারে। তারা রাজনৈতিক দলগুলোর কাছে দায়িত্বশীল বক্তব্য ও আচরণের আহ্বান জানিয়েছেন।
#জাতীয়_নির্বাচন #রাজনীতি #বাগযুদ্ধ
English Hashtags#BangladeshElection #PoliticalNews #ElectionCampaign

