আজান শুনে বক্তব্য থামালেন তারেক রহমান
সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনি জনসভায় বক্তব্য দেওয়ার সময় আজানের শব্দ শোনা মাত্রই বক্তব্য থামিয়ে দেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে, যা উপস্থিত নেতাকর্মীদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।
দুপুর ১২টা ৩৫ মিনিটে মঞ্চে ওঠেন তারেক রহমান এবং কিছুক্ষণ পর বক্তব্য শুরু করেন। যোহরের নামাজের আজান শুরু হলে তিনি সঙ্গে সঙ্গে বক্তব্য বন্ধ করে দেন।
এর আগে সকাল থেকেই সিলেটের বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে জনসভায় যোগ দেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। জনসভাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
#আজান #তারেক_রহমান #সিলেট
#Azan #TariqueRahman #ElectionRally

