৩৬ দিনে ১৫ নেতাকর্মী নি/হত: টিআইবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পর মাত্র ৩৬ দিনের মধ্যে দেশে অন্তত ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী নি/হত হয়েছেন বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে দেশজুড়ে ৪০১টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১০২ জন নি/হত হন। এ ছাড়া এক হাজার ৩৩৩টি অ/স্ত্র নিখোঁজ হওয়ার তথ্য উঠে এসেছে। নির্বাচনি পরিবেশে সহিংসতা, প্রার্থীদের ওপর হাম/লা, সংখ্যালঘুদের ওপর আ/ক্রমণ এবং ভু/ল তথ্য ছড়ানোর ঝুঁকি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
টিআইবি আরও জানায়, পুলিশ সদস্যের স্বল্পতা, প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এবং অস্ত্রের লাইসেন্স দেওয়ার উদ্যোগ পরিস্থিতিকে আরও জ/টিল করছে। এসব কারণে নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ও সুশাসন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।
#টিআইবি #নির্বাচনী_সহিংসতা #রাজনীতি
#TIB #ElectionViolence #BangladeshPolitics

