প্রিমিয়াম ছাড়া ব্যাকগ্রাউন্ডে চলবে না ইউটিউব

টেক

প্রিমিয়াম ছাড়া ব্যাকগ্রাউন্ডে চলবে না ইউটিউব

মোবাইল ব্রাউজারে ইউটিউব ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন এনেছে গুগল। এখন থেকে ইউটিউব প্রিমিয়াম ছাড়া কেউ আর মোবাইল ওয়েব ব্রাউজারে ভিডিও ব্যাকগ্রাউন্ডে চালাতে পারবেন না। স্ক্রিন লক করে বা অন্য অ্যাপে গিয়েও ভিডিও শোনার সুবিধা বন্ধ হয়ে গেছে।

গুগল জানিয়েছে, ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক শুধুমাত্র প্রিমিয়াম গ্রাহকদের জন্য নির্ধারিত ফিচার। এর আগে কিছু ব্রাউজারের মাধ্যমে এই সুবিধা নেওয়া গেলেও নতুন আপডেটে সেই পথ পুরোপুরি বন্ধ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশনে ব্যবহারকারীদের আগ্রহ বাড়াতে চাইছে গুগল। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে এই পরিবর্তন কার্যকর হয়েছে।

#ইউটিউব #প্রিমিয়াম
#YouTubeUpdate #YouTubePremium #TechNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *