বাংলাদেশ থেকে ২ কোটি ভিডিও ডিলিট করল টিকটক
কমিউনিটি গাইডলাইন ভ/ঙ্গের অভিযোগে ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে বাংলাদেশ থেকে আপলোড করা প্রায় ২ কোটি ৭ লাখ ভিডিও ডিলিট করেছে টিকটক। টিকটকের প্রকাশিত কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর সময়কালে বাংলাদেশ থেকে আপলোড হওয়া এসব কনটেন্টের প্রায় ৯৯.৮ শতাংশ খুব দ্রুত শনাক্ত করা হয় এবং ৯৭ শতাংশ ভিডিও ২৪ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, ভুল তথ্য, সংবেদনশীল কনটেন্ট, নিরাপত্তা নীতিমালা ভ/ঙ্গ, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বিভ্রান্তিকর ভিডিও এবং গোপনীয়তা লঙ্ঘনের কারণেই এসব ভিডিও সরানো হয়েছে। একই সময়ে বিশ্বব্যাপী প্রায় ২০ কোটির বেশি ভিডিও ডিলিট করা হয়। এছাড়া বাংলাদেশসহ বিশ্বজুড়ে ১১ কোটির বেশি ভুয়া অ্যাকাউন্ট এবং ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীদের ২ কোটির বেশি অ্যাকাউন্ট বন্ধ করেছে টিকটক। ডিজিটাল নিরাপত্তা ও অনলাইন সুরক্ষায় এটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
#টিকটক #ভিডিও_ডিলিট #ডিজিটাল_নিরাপত্তা #আইটি_সংবাদ
#TikTokBangladesh #VideoRemoved #DigitalSafety #TechNews

