বাংলাদেশের নির্বাচন নিয়ে জাতিসংঘের নতুন বার্তা
বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। তবে সংস্থাটি জোর দিয়ে বলেছে, নির্বাচনকে ঘিরে এমন পরিবেশ নিশ্চিত করতে হবে যেখানে সব নাগরিক নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারেন।
জাতিসংঘের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করাই একটি গ্রহণযোগ্য নির্বাচনের মূল শর্ত।
এদিকে নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে কমনওয়েলথ ১৪ সদস্যের একটি পর্যবেক্ষক দল বাংলাদেশে পাঠাবে। দলটি নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা মূল্যায়ন করবে।
#জাতিসংঘ #জাতীয়_নির্বাচন #বাংলাদেশ
#UN #BangladeshElection #Democracy

